লন্ডনে ভারতীয় জেনারেলকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিং ব্রার লন্ডনে ছুরিকাহত হয়েছেন। তিনি তাঁর ওপর চালানো এ হামলাকে ‘হত্যাচেষ্টা’ বলে উল্লেখ করেছেন। গত রোববার ছুরিকাহত হওয়া এই জেনারেল বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিত্সকেরা জানিয়েছেন।গতকাল সোমবার এক রাত কাটানোর পর হাসপাতাল ছাড়েন জেনারেল ব্রার। তিনি সাংবাদিকদের বলেন, তাঁকে স্পষ্টতই হত্যার চেষ্টা করা হয়েছিল। কালো পোশাক পরা চার ব্যক্তি ওই হামলা চালায়। তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, হত্যা করা হবে বলে আগে কয়েকবার হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে।পুলিশ জানায়, জেনারেল ব্রার ওপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।ব্রার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে শিখদের বিরুদ্ধে ১৯৮৪ সালে ‘অপারেশন ব্লুস্টার’ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ কারণে তাঁর প্রতি কট্টরপন্থী শিখরা এখনো ক্ষুব্ধ বলে ধারণা করা হয়। তবে রোববারের হামলায় শিখদের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। বিবিসি।