লন্ডনে সাবিনার সংগীতানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় একটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠায় আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য পূর্ব লন্ডনে আজ রোববার সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে গান করবেন সাবিনা ইয়াসমীন। আর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি কয়েকজন চিকিৎসক। গত বৃহস্পতিবার সকালে লন্ডন যাওয়ার আগে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আমি সব সময়ই এ ধরনের আয়োজনের সঙ্গে থাকার চেষ্টা করি। সম্প্রতি সিঙ্গাপুরে আরেকটি অনুষ্ঠানে গান গেয়েছি। পরে আয়োজকেরা সেই অনুষ্ঠানের টাকা ঢাকায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দিয়েছেন।’সাবিনা ইয়াসমীনের সঙ্গে আছেন বাদ্যযন্ত্রশিল্পী চন্দন দত্ত ও জাহিদ হোসেন।