লন্ডনে ‘দ্য টেম্পেস্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থিয়েটারের নতুন নাটক দ্য টেম্পেস্ট-এর মহড়া চলছে পুরোদমে। আগামী ৭ ও ৮ মে লন্ডনের গ্লোব থিয়েটারে এটি মঞ্চস্থ হবে। বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৩৭টি নাটক ৩৭টি ভাষায় ‘গ্লোব টু গ্লোব’ উৎসবে মঞ্চস্থ হতে যাচ্ছে। বাংলা ভাষায় একমাত্র এ নাটকটি মঞ্চায়ন করবে ঢাকা থিয়েটার। নাটকটির স্লোগান ‘আমরা স্বপ্ন নদীর নাইয়া’। এই নাট্য অলিম্পিক লন্ডনে অনুষ্ঠেয় ক্রীড়া অলিম্পিকের একটি অংশ।দ্য টেম্পেস্ট নির্দেশনা দিচ্ছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। এর অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ। এতে সুর, সংগীত ও কোরিওগ্রাফি করছেন শিমূল ইউসুফ। মঞ্চসজ্জায় কাজ করছেন বিশিষ্ট শিল্পী ঢালী আল মামুন। নাটকটিতে মণিপুরি নাচের সঙ্গে বাংলা ঐতিহ্যবাহী নাচের সংমিশ্রণ ঘটানো হয়েছে।বিভিন্ন চরিত্র রূপায়ণ করছেন, শিমূল ইউসুফ, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, খায়রুল ইসলাম পাখি, এশা ইউসুফ, চন্দন চৌধুরী, রুবল লোদী, রফিক মোহাম্মদ, সাজ্জাদ রাজীব, সামিউন জাহান দোলা, রুবাইয়াৎ আহমেদ, নীলমণি সিনহা ও বিধান সিনহা।