লন্ডনে ‘লালজমিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর লন্ডনের সাউথ গেট এলাকার চেজ সাইটে সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো শূন্যন থিয়েটারের নাটক লালজমিন। ইংল্যান্ডের চিকেনশেড থিয়েটার কোম্পানি নাটকটি প্রদর্শনীর আমন্ত্রণ জানায়। মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকে একক অভিনয় করেন মোমেনা চৌধুরী।লালজমিন নাটকের নির্দেশক সুদীপ চক্রবর্তী গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে জানান, চিকেনশেড থিয়েটার কোম্পানি ‘দ্বন্দ্ববিষয়ক নাট্য মৌসুম’ উপলক্ষে নাটকটি প্রদর্শনীর আয়োজন করে। লালজমিন নাটকের প্রদর্শনীতে পুরো মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। এলাকাটি বাঙালি-অধ্যুষিত না হলেও অনেক বাঙালি দর্শক দূর-দূরান্ত থেকে এসেছিলেন নাটকটি দেখতে। ১ অক্টোবর লালজমিন নাটকটি নিয়ে লন্ডন যান মোমেনা চৌধুরী, সুদীপ চক্রবর্তী ও শব্দনির্দেশক জুলফিকার খান। লালজমিন নাটকটি লিখেছেন মান্নান হীরা।