লরা বাগবো ফরাসি বাহিনীর হাতে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট আইভরি কোস্টের নেতা লরা বাগবোকে তাঁর বাসভবন থেকে আটক করেছে। পরে তাঁকে বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের মুখপাত্র টসেইন্ট এলেইন প্যারিসে বার্তা সংস্থা রয়টার্সকে আজ সোমবার এ কথা জানান।ফরাসি ও জাতিসংঘের হেলিকপ্টার আজ আকাশ থেকে বাগবোর বাসভবনে আক্রমণ করে। ফরাসি সেনাসদস্যরা ট্যাঙ্ক ও স্থলভাগ থেকেও আক্রমণ চালান। পরে তাঁকে আটক করা হয়।প্রেসিডেন্ট নির্বাচনে অ্যালাসানে ওয়াতারা জয়ী হলেও লরা বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকার করে আসছিল। এতে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওয়াতারা ও বাগবো বাহিনীর সংঘর্ষে নিহত হয় শত শত লোক।লরা বাগবোর বাহিনীর আচরণ সাধারণ নাগরিকের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ ছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।