ললিতকলা একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদীর প্রাচীনতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ললিতকলা একাডেমির উদ্যোগে গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় একাডেমির মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘সুর ও ছন্দ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সোহেল সারোয়ার, মিলন, লতা, শাউলি, মঞ্জু, নওশিন, তরুণ, পূর্ণিমা, হিরা, টিপু, আলম, সাচ্চু, মির, মোনতাজ, মিন্টু প্রমুখ শিল্পী। অনুষ্ঠানের শুরুতে একাডেমির প্রধান উপদেষ্টা আনিছুজ্জামানের প্রয়াত মাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।