লস্কর-ই-তাইয়েবার ৩ সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লস্কর-ই-তাইয়েবার সন্দেহভাজন সদস্য হিসেবে তিনজন পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার বঙ্গবন্ধু এভিনিউর ইমপেরিয়াল হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—খুররম ওরফে মোহাম্মদ সেলিম (৪৬), আবদুল মালেক (৩১) ও ইমরান (৩১)।আজ সোমবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন নাগরিককে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে খুররম ওরফে মোহাম্মদ সেলিমের নাম আসে। ওই দিন ওই হোটেলে জাল মুদ্রা লেনদেন হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশ যাওয়ার আগেই লেনদেন সম্পন্ন হয়। পরে পুলিশ ওই হোটেল থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ তিনজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এঁদের একজন খুররম ওরফে মোহাম্মদ সেলিম। তাঁকে পুলিশ অনেক দিন ধরেই খুঁজছিল।