লস্কর-ই-তাইয়েবার আরও এক সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চানখাঁরপুল থেকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার এক সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) সদস্যরা। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মুবাশ্বের শহীদ ওরফে মবিন ওরফে ইয়াহিয়া (২৫)। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পাকিস্তানের করাচিতে।র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রথম আলোকে এ তথ্য দেন।র্যাব জানায়, মুবাশ্বের পাঁচ বছর ধরে বাংলাদেশ বাস করছে। তিনি জঙ্গিদের হয়ে বিভিন্ন যুদ্ধে সহায়তা করেছেন এবং যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন।