লস্কর-ই-তাইয়েবার বোমা বিশেষজ্ঞসহ ২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার দুই সদস্যকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গীর আবদুল্লাহপুর থেকে র‌্যাব তাদেরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সংগঠনের বোমা বিশেষজ্ঞ ওয়াজেদ খান ওরফে জাফর ওফরে সালমান এবং বাংলাদেশে তাঁর আশ্রয়দাতা আবুবকর সিদ্দিক। র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, র‌্যাব গত ২৯ সেপ্টেম্বর লস্কর-ই-তাইয়েবার সদস্য মাওলানা ইমরানকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ওয়াজেদ খান ওরফে জাফর ওফরে সালমান ও আবুবকর সিদ্দিককে গ্রেপ্তার করে।