লস্কর-ই-তাইয়েবার সদস্য মালেক আরও ৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদকে (৪৫) আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মালেককে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে ৬ অক্টোবর মালেককে তিন দিনের রিমান্ডে নেয় বিমানবন্দর থানার পুলিশ।প্রসঙ্গত, ৫ অক্টোবর ভোরে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে র্যাব মালেককে গ্রেপ্তার করে।