লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লেটোর রিসার্চ প্রতিষ্ঠানের নামে নামকরণ করা হয়েছে লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘের। ২০০৯ সালে বাংলাদেশে গণিত অলিম্পিয়াড কমিটির সপ্তম বাংলাদেশ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। প্রথম আলোর মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। রাজশাহী অঞ্চলের গণিত উৎসবের তারিখ দেখি। তার পরই যোগ দিলাম রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সঙ্গে। গণিত উৎসবে কাজ করার আগ্রহ সেখান থেকেই। আমাদের ইচ্ছা ছিল, আমাদের এলাকার শিক্ষার্থীরা এ রকম একটি সুন্দর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেবে। এ রকম মনোভাব আর আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে থাকি। লক্ষ্য, মেধার বিকাশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর গণিতজয়ের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে তোলা।’ এভাবেই নিজেদের স্বপ্নের কথাগুলো বললেন লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাজেদুল করিম।শুরুতে উদ্যোগ নেন আবদুস সাত্তার খান। তাঁর নেতৃত্বে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় যাত্রা শুরু হয় লাইসিয়াম গণিত ক্লাবের। তিনি বলেন, ‘শুরুর দিকে আমরা নলিন উচ্চবিদ্যালয়ের গণিত শিক্ষকদের সঙ্গে কথা বলি। তাঁরা আমাদের অনুৎসাহিত করেন। ২০০৯ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পরিচয় হয় সাজেদুল করিম স্বপনের সঙ্গে। জানতে পারি, গণিত অলিম্পিয়াডের কমিটির সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। গণিত ক্লাব প্রতিষ্ঠা করার জন্য তাঁকে অনুরোধ করতেই রাজি হয়ে যান তিনি। স্বপনকে নিয়ে একে একে ভূঞাপুরের প্রায় সব বিদ্যালয়ে কর্মশালা পরিচালনা করি আমরা। আমাদের সঙ্গে আরও যোগ দেন অসীম রানাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত এলাকার শিক্ষার্থীরা। তখন থেকে পরিকল্পনা করি, একটি গণিত ক্লাব করব। সিদ্ধান্ত নিই গণিত অলিম্পিয়াড আয়োজনের। যোগাযোগ করি তখনকার সমন্বয়কারী ইব্রাহিম খলিল উল্লাহ নবীর সঙ্গে। পেয়ে যাই সহযোগিতার হাত। আর্থিকভাবে সাহায্য করেন এমএসডির সোহেল ভাই। আর সাংগঠনিক সব কাজে সহযোগিতা করে অর্জুনা অন্বেষণা পাঠাগারের একদল কর্মীবাহিনী। ঢাকা থেকে আসেন সুব্রত দেবনাথ, সৌমিত্র চক্রবর্তী ও কামরুল হাসান। সবকিছু মিলিয়ে সেই দিন মনে হয়েছিল, স্বপ্নের দরজাটা আজ বুঝি খুলে গেল। সেই দিনটি ছিল আমাদের জন্য গণিতে গণিতময়। এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা পেয়েছি মৃত্যুঞ্জয়, রাব্বি, মিঠু, প্রসেনজিৎ, নাসির আর আবিরের মতো গণিতপ্রেমী। তাদের মধ্যে ২০১০ ও ২০১১ সালে ময়মনসিংহ আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী মৃত্যুঞ্জয় দেবনাথ পরপর দুবার জাতীয় উৎসবে অংশ নেয়। এরপর লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে লাইসিয়ামের সদস্য ৩০ জনের ওপরে। প্রতি মাসে তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করেন সাজেদুল করিম স্বপন ও আবদুস সাত্তার খান। আর তাঁদের অনুরোধে বিভিন্ন সময়ে সৌমিত্র চক্রবর্তী ও কামরুজ্জামান কামরুল ক্লাস নেওয়ার মধ্য দিয়ে সহযোগিতার জায়গাটা প্রসারিত করেন।’ এ ছাড়া, গণিত ও বিজ্ঞানের বিভিন্ন ধরনের বইয়ের ওপর আবদুল্লাহ আল মুতী বিজ্ঞান গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন।আবদুল্লাহ আল রাশেদ ও মাহমুদুন্নবী রতন