লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র অন্যের কাছে রাখার নিয়ম নেই: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, অস্ত্র আইনে লাইসেন্স করা কোনো আগ্নেয়াস্ত্র অন্য কারও কাছে রাখার নিয়ম নেই। কিন্তু সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের অস্ত্রটি অন্য ব্যক্তির কাছে পাওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, সাংসদের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আওয়ামী লীগ কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ড মামলাটি তদন্তাধীন। এ মামলা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। তদন্তকারী সংস্থা রহস্য উদঘাটনের চেষ্টা করছে। তিনি বলেন, এ ধরনের মামলা অন্য খাতে প্রবাহিত করার কোনো ইচ্ছা সরকারের নেই। মামলার বাদীরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। অপরাধী যে-ই হোক, তার বিচার হবে।আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকেরা তাঁদের কাছে সাংসদের মামলাটির বিষয়ে জানতে চাইলে তাঁরা এই মন্তব্য করেন।