লাউয়াছড়ায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঢাকা-সিলেট রেললাইনের পাশ থেকে ওবায়দুল ইসলাম রাফি (২১) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ওই লাশটি উদ্ধার করে। রাফির বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাফি গত বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টারের আত্মীয়ের বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। আজ স্থানীয় সূত্র থেকে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রাফির সঙ্গে থাকা কাগজপত্র থেকে পরিচয় নিশ্চিত হয়ে তাঁর আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনে কাটা পড়েছেন। লাশের ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’