লাউয়াছড়ায় বিদেশি পরিদর্শক, কিছু বন্য প্রাণী অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতটি দেশের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তার ৩২ জনের একটি দল আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছে। পরিদর্শনকালে তারা কিছু বন্য পশু-পাখি অবমুক্ত করে।অবমুক্ত করা প্রাণীর মধ্যে রয়েছে একটি অজগর, একটি লাউডগা সাপ, একটি গন্ধগোকুল, একটি ভারতীয় বাদামি বানর, দুটি কোয়েল ও কিছু কাঁকড়া। শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বন্য প্রাণী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব জানান, পরিদর্শক দলে ছিলেন বাংলাদেশ, চীন, মিসর, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তানজানিয়ার ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, কর্নেল, মেজর ও ক্যাপ্টেন পদমর্যাদার সামরিক এবং যুগ্ম সচিব ও সহকারী সচিব পদমর্যাদার বেসামরিক কর্মকর্তা।বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জের কর্মকর্তা কে এম আজহারুল ইসলাম বলেন, বন্য প্রাণী গাছগাছালি এবং বনাঞ্চল সম্পর্কে ধারণা নেওয়াই ছিল মূলত এ পরিদর্শনের উদ্দেশ্য।