লাওস সফরে হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লাওস পৌঁছেছেন। গত ৫৭ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সে দেশ সফর করছেন। আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।হিলারি তাঁর লাওস সফরের সময় বিতর্কিত মেকং নদীতে বাঁধ নির্মাণ নিয়ে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে। তবে পরিবেশবাদীরা বলছেন, এটি নির্মাণ করা হলে পরিবেশ এবং লাখ লাখ মানুষ ক্ষতির সম্মুখীন হবে।জিয়াবুরি এলাকায় ৬৫০ মিলিয়ন পাউন্ডের এই জলবিদ্যুত্ প্রকল্পটি নিয়ে মেকং অঞ্চলের দেশ লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।বাঁধটি নির্মাণের জন্য চলতি বছরের এপ্রিলে থাই কোম্পানি সি এইচ কারেনচ্যাঙ্গের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে পরিবেশ-সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ শুরু না করার আহ্বান জানিয়েছে লাওস সরকার।তবে এরই মধ্যে প্রকল্পটির কাজ শুরু হয়েছে বলে দাবি করেছেন পরিবেশবাদীরা।বিশ্লেষকদের মতে, এশিয়া বিষয়ে ওয়াশিংটনের আগ্রহ দিন দিন বাড়ছে। হিলারির এ সফর তারই ইঙ্গিত বহন করে।লাওস সফর শেষে কম্বোডিয়ায় আশিয়ান সম্মেলনে যোগ দেবেন হিলারি। দক্ষিণ চীন সাগর নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়টি ওই সম্মেলনে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।