লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলার লালমাই সড়কে আজ সোমবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন মাকছুদা বেগম (৩৫) ও সিদ্দিকুর রহমান (৫৫)। আহত ব্যক্তিরা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হলেও এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করেছে।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান ও লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।