লাখ টাকার বই পুরস্কার পেল নাঈমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঐতিহ্য-প্রথম আলো গোল্লাছুট গল্পলেখা’ প্রতিযোগিতায় এক লাখ টাকার বই পুরস্কার পেল ঢাকার জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী নাঈমা ইয়াসমিন। আজ শনিবার বিকেলে ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নাঈমার হাতে এই পুরস্কার তুলে দেন আসাদুজ্জামান নূর, মুহম্মদ জাফর ইকবাল, কাইজার আহমেদ, আরিফুর রহমান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে যশোর সেনানিবাসের দাউদ পাবলিক স্কুলের প্রাচেতসী রাজন্যা। একই গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে উইলস লিটল ফ্লাওয়ারস স্কুল অ্যান্ড কলেজের কে এম নাহিদ শাহরিয়ার ও ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামিয়া সাবা। ‘খ’ গ্রুপে আনন্দ নিকেতন সুবিদবাজার সিলেটের শিক্ষার্থী অর্ঘ্য রায় প্রথম হয়েছে। এই গ্রুপে দ্বিতীয় হয়েছে তাহফিজুল কুরআনুল করিম ফাজিল মাদ্রাসার ওমর ফারুক এবং তৃতীয় ন্যাশনাল আইডিয়াল স্কুলের নুসরাত জেরিন। ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মো. জুবায়ের বিন। এই গ্রুপে দ্বিতীয় হয়েছে সন্দীপ পাবলিক উচ্চবিদ্যালয়ের কাজী মেহের আফরোজ। তৃতীয় হয়েছে মণিপুর উচ্চবিদ্যালয়ের আফরোজা আক্তার।অনুষ্ঠানে পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন আনিসুল হক, মুসা ইব্রাহিম ও তিশা। অনুষ্ঠানে গান করেছেন এস আই টুটুল ও সামিনা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমনা শারমিন।