লাখো বাতি জ্বেলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠে গতকাল ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় একসঙ্গে জ্বলে ওঠে শত নয়, হাজার নয়, পুরো এক লাখ মোমবাতি। এর পরই মাঠের এক কোনায় নির্মিত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মোমবাতি নেভার আগ মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকে। এভাবেই গতকাল শহীদ দিবসে নড়াইলবাসী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির সার্বিক সহযোগিতায় একুশ উদ্যাপন পর্ষদ এই আয়োজন করে। নড়াইল প্রতিনিধি