লাঠিপেটায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে বিএনপির মিছিল পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে কেউ আহত হয়নি।আজ সোমবার বিকালে নয়াপল্টনে প্রতিবাদ সভা করে বিএনপি। সন্ধ্যা ছয়টার দিকে সমাবেশ শেষে মিছিল করার সময় পুলিশ মিছিলে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড মামলায় গতকাল রোববার আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ করে।