কাগজ-কলম বলছে, এবারের বিশ্বকাপের সবচেয়ে অনুমানযোগ্য গ্রুপ এটি। এই গ্রুপের চ্যাম্পিয়ন কে, তা নিয়ে ভাবতে হবে না। ওই জায়গাটা স্পেনের জন্য রেখে দিন। এর পর দ্বিতীয় স্থানটি নিয়েও মোটামুটি নিশ্চিত থাকা যায়। ওই জায়গাটি চিলিরই হওয়ার কথা। সুইজারল্যান্ড আর হন্ডুরাসের জন্য ‘অংশগ্রহণই বড় কথা’ হবে হয়তো। কিন্তু ফুটবল কাগজে-কলমে খেলা হয় না।তার পরও আমরা কাগজ-কলমের হিসাবটা একটু উল্টে দেখি। সে হিসাবে ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল স্পেনের এখন বিশ্বকাপের দ্বিতীয় পর্বের পরিকল্পনা শুরু করে দেওয়ার কথা। যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সম্প্রতি বড় একটা ধাক্কা খেয়েছে কনফেডারেশনস কাপে। এই টুর্নামেন্টের সেমিফাইনালের আগ পর্যন্ত টানা ৩৫ ম্যাচ জিতে ব্রাজিলের বিশ্ব রেকর্ড ছুঁয়েছিল তারা। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে হারে তারা যুক্তরাষ্ট্রের কাছে।তাতে অবশ্য স্পেনের ‘দাম’ পড়ে যায়নি। বিশ্বকাপ বাছাইপর্ব অনায়াসেই পেরিয়ে এসেছে স্প্যানিশরা। বাছাইপর্বের ১০ ম্যাচে তাদের অর্জন ‘পারফেক্ট টেন’—সব কটিতেই জয়। স্পেনের ভক্তরা জেনে খুশি হবেন, গ্রুপের বাকি তিন দলের বিপক্ষে কোনোকালে কোথাও কোনো ম্যাচ হারেনি স্পেন। এতেও সন্তুষ্ট না হলে কয়েকজন খেলোয়াড়ের নাম মনে রাখুন—ক্যাসিয়াস, পিকে, পুয়োল, জাভি হার্নান্দেজ, ফ্যাব্রিগাস, ইনিয়েস্তা, তোরেস, ভিয়া!নামের ওজনে চিলিও স্পেনের আশপাশে নেই। তার পরও চিলি এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবেই বিবেচিত হবে। কারণ অবশ্যই বাছাইপর্বে দলটির দুর্দান্ত পারফরম্যান্স। সাতবার বিশ্বকাপ খেলা চিলি গত দুটি বিশ্বকাপে বাছাইপর্বই পেরোতে পারেনি।আর এবার সেই বাছাইপর্বেই দারুণ জ্বলে উঠেছে দলটা। মার্সেলো বিয়েলসার অধীনে চিলি বাছাইপর্ব শেষ করেছে লাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে। বাছাইপর্বে ১৮ ম্যাচে ব্রাজিলের চেয়ে এক ম্যাচ বেশি জিতেও এক পয়েন্ট মাত্র পেছনে ছিল দলটি। ফলে তাদের নিয়ে বাজি ধরাই যায়।সুইজারল্যান্ডকে নিয়েও বাজি ধরা যেত। ৮টি বিশ্বকাপে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলা দলটি গত বিশ্বকাপেও দ্বিতীয় পর্বে পৌঁছেছিল। কিন্তু তার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না ইউরোপিয়ান এই দলটার। বাছাইপর্ব পার হয়ে বিশ্বকাপে এলেও সমর্থকদের দারুণ হতাশ করেছে তারা ইউরোতে। টুর্নামেন্টের সহ-আয়োজক সুইজারল্যান্ড গত ইউরোর প্রথম পর্ব থেকে বাদ পড়েছিল। এর সঙ্গে সর্বশেষ দুই ম্যাচে নরওয়ে ও উরুগুয়ের সঙ্গে হারের কথা বিবেচনায় নিলে সুইজারল্যান্ডকে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখা কঠিন।স্বপ্ন দেখা কঠিন হন্ডুরাসকে নিয়েও। মধ্য আমেরিকার এই দেশটা স্রেফ গোল ব্যবধানে এগিয়ে থাকায় বিশ্বকাপ বাছাইপর্বের বৈতরণী পেরিয়েছে। এর আগে একবারই, ১৯৮২ সালে বিশ্বকাপ খেলেছিল দেশটি। সেবার অবশ্য গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে ড্র (১-১) করে ফেলেছিল তারা। তার পরও বিশ্বকাপ শেষ করতে হয়েছিল কোনো জয় ছাড়াই, গ্রুপের শেষ দল হিসেবে। এবার সেই অবস্থানটা যদি একটু উন্নীত করতে পারে তারা!স্পেন গোলরক্ষক: ইকার কাসিয়াস, ডেভিড ডে গিয়া, ডিয়েগো লোপেজ, পেপে রেইনা, ভিক্টর ভালদেস।ডিফেন্ডার: রাউল আলবিয়ল, আলভারো আরবেলোলা, সিজার আজপিলিকিউটা, হোয়ান কাপডেভিলা, কার্লোস মারচেনা, জেরার্ড পিকে, কার্লোস পুয়োল, সার্জিও রামোস। মিডফিল্ডার: জাভি আলোনসো, সার্জিও বাসকুয়েট, সেস ফ্যাব্রিগাস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভিয়ের মার্টিনেজ, মার্কোস সেনা, ডেভিড সিলভা, জাভি হার্নান্দেজ। ফরোয়ার্ড: সান্টি কাজোরলা, জেসাস নাভাস, হুয়ান মাতা, পেদ্রো রদ্রিগেজ, ড্যানি গুইজা, ফার্নান্দো লরেন্তো, আলভারো নেগ্রেদো, ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়া।চিলি গোলরক্ষক: ক্লদিও ব্রাভো, মিগুয়েল পিন্টো, লুই মারিন।ডিফেন্ডার: ওয়ালদো পনচি, গনজালো জারা, গ্যারি মেদেল, মরিসিও ইসলা, আর্তুরো ভিদাল, পাবলো কন্ত্রেরাস, ইসমাইল ফুয়েন্তেস, রবার্তো কেরেকেদা। মিডফিল্ডার: মার্কো এস্ত্রাদা, কার্লোস কারমোনা, রদ্রিগো মিলার, জর্জ ভালদিভিয়া, মাতিয়াস ফার্নান্দেজ, জিন বেশোজোর, পেদ্রো মোরালেস, হোসে পেদ্রো ফুয়েনজালিদা, গনজালো ফিয়েরো, চার্লেস আরানগুইজ, ম্যানুয়েল ইতুরা, রদ্রিগো তেলো। ফরোয়ার্ড: হামবার্তো সুয়াজো, অ্যালেক্সিস সানচেজ, মার্ক গঞ্জালেস, ফাবিয়ান অরেলানা, হেক্টর মানচিলা, এস্তেবান পারেদেজ, জামি ভালদেজ।সুইজারল্যান্ড গোলরক্ষক: ডিয়েগো বেনাগ্লিয়ো, জনি লিওনি, মারকো ওয়েলফিলি।ডিফেন্ডার: স্টেফান লিস্টানিয়ার, স্টেফানে গ্রিচিটিং, স্টিভ ফন বার্গেন, ফিলিপ সেন্ডেরস, মারিও এগিনম্যান, ক্রিস্টোফ স্পিচার, রেতো জিয়েগলার। মিডফিল্ডার: ভঞ্ঝালোন বেহরামি, গোখান ইনলার, বেঞ্জামিন হাগেল, গেলসন ফার্নান্দেজ, জেরদান সাকিরি, পিরমিন সেওয়েলগার, ত্রানকুইলো বারনেত্তা, মারকো পাদালিনো।ফরোয়ার্ড: অ্যালেক্স ফেরি, বেস্নইস এনকুফো, এরেন দারদিওক, হাকান ইয়াকিন, মার্কোর স্ত্রেলার।হন্ডুরাস গোলরক্ষক: রিকার্ডো ক্যানালেস, নোয়েল ভ্যালাদারেস, দনিস এস্কোবার। ডিফেন্ডার: ভিক্টর বার্নারডেজ, মেনর ফিগেরোয়া, অস্কার গার্সিয়া, সের্জিও মেন্ডোজা, এমিলিও ইজাগুইরে, জনি প্যালাসিওস, মরিসিও স্যাবিলিয়ন, ওসমান শ্যাভেজ। মিডফিল্ডার: এডগার্ড আলভারেজ, হুলিও সিজার ডি লিওন, রজার এস্পিনোজা, আমাদো গেভারা, র্যামন নুনেজ, উইলসন প্যালাসিওস, হেনড্রি থমাস, ড্যানিলো তুর্সিওস। ফরোয়ার্ড: ডেভিড সুয়াজো, জর্জি ওয়েলকাম, কার্লোস পাভন, ওয়াল্টার মার্টিনেজ।