লাদেনকে হত্যার অভিযান সরাসরি দেখেছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানের সরাসরি ভিডিওচিত্র দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ মঙ্গলবার এমন কিছু ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ হোয়াইট হাউসের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা একসঙ্গে বসে অভিযানের সরাসরি পাঠানো ভিডিও দেখছেন। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনবিষয়ক প্রধান উপদেষ্টা জন ব্রেনানও ওই সময় বারাক ওবামার সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘এটা ছিল খুবই উদ্বেগ, উত্কণ্ঠা ও শঙ্কাপূর্ণ একটি সময়। আমাদের সবারই শ্বাস-প্রশ্বাস ঘন হয়ে আসছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উদ্বিগ্নতার প্রকাশ ছিল আরও বেশি। ঘটনার সময় তিনি দুই হাত দিয়ে নিজের মুখ চেপে রেখেছিলেন।’ব্রেনান বলেন, ‘অভিযান ধীরে ধীরে এগোতে থাকে, আর আমাদের মধ্যেও যেন নেমে আসে সুনসান নীরবতা। প্রতিটি মিনিট পার হচ্ছে, কিন্তু মনে হচ্ছিল যেন একেকটি দিন পার হচ্ছে।’লাদেনকে হত্যার বিষয়টি যখন ওবামা দেখেন তখন তাঁর প্রতিক্রিয়া কী ছিল? এমন প্রশ্নের জবাবে ব্রেনান বলেন, বারাক ওবামা বলে উঠেন ‘উই গট হিম’।ব্রেনান বলেন, অভিযান শেষ হলে চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ মার্কিন নৌ অ্যাডমিরাল মাইক মুলেনের সঙ্গে বারাক ওবামা হাত মেলান। তবে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানাব।’ সূত্র:স্কাই নিউজ অনলাইন।