লাদেনের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানের ইসলামাবাদের কাছে একটি জনবহুল শহরে বাস করার বিষয়টি ২০০৭ সালের মাঝামাঝি এবং ২০০৮ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে জানিয়েছিল বলে দাবি করছে ভারতের গোয়েন্দা সংস্থা।২০০৮ সালে তারা স্পষ্টভাবে জানিয়েছিল যে ওসামা একটি ক্যান্টনমেন্ট এলাকায় বাস করছেন। দুইবারই তারা ভারতের গোয়েন্দা সংস্থার খবরকে সম্ভবত গুরুত্ব দেয়নি অথবা ওসামার ব্যাপারে তাদের নিজেদের তথ্য নিয়ে কাজ করছিল।যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান সম্পর্কে বলেছে যে তারা পাকিস্তানকে এ ব্যাপারে কোনো আগাম বার্তা দেয়নি।এ ব্যাপারে ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের পক্ষে এটা সম্ভব। কিন্তু এটাও সত্য যে পাকিস্তানিদের কাছে ওসামাকে ধরিয়ে দেওয়ার সময় হয়ে এসেছিল। যেহেতু তাঁকে আর কোনো কাজে লাগছিল না, তাই ওসামা তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন। দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইন।