লাদেনের অ্যাবোটাবাদে থাকার ব্যাপারে তদন্তের নির্দেশ গিলানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন অ্যাবোটাবাদে কীভাবে বসবাস করছিলেন, সে ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ নির্দেশ দেন।গিলানি বলেন, সন্ত্রাস নির্মূল করার জন্য পুরো দেশ আজ ঐক্যবদ্ধ। সন্ত্রাসী কার্যকলাপ চালাতে কাউকেই আর পাকিস্তানের ভূমি ব্যবহার করতে না দেওয়ার ব্যাপারেও জাতি বদ্ধকর। পাকিস্তানের সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ওপর জাতির পুরো আস্থা আছে বলেও তিনি জানান।গিলানি আরও বলেন, আল-কায়েদার জন্ম পাকিস্তানে হয়নি। পাকিস্তানকে এককভাবে এই সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য দায়ী করা যাবে না। মার্কিন সেনাসদস্যরা লাদেনের আস্তানায় যে অভিযান চালিয়েছেন, তার পরিণাম খুবই মারাত্মক। কিন্তু পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে খুবই গুরুত্ব দেয়। দ্য নিউজ অনলাইন, ডনকম।