লাদেনের খোঁজ দেওয়া চিকিৎসকের ৩৩ বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের খোঁজ পেতে সিআইএকে সাহায্য করা পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদিকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ বুধবার এ কথা জানিয়েছে।বিবিসির খবরে বলা হয়, একটি ভুয়া টিকাদান কর্মসূচি চালানোর মাধ্যমে চিকিৎসক শাকিল আফ্রিদি মার্কিন গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) আল-কায়েদার শীর্ষ নেতা লাদেনের খোঁজ পেতে সাহায্য করেন। আদালত আফ্রিদিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দাবি করে, পাকিস্তানের অ্যাবোটাবাদে গত বছরের মে মাসে মার্কিন বাহিনীর এক অভিযানে ওসামা বিন লাদেন নিহত হয়েছেন।