লাদেনের ডিএনএ পরীক্ষায় শতভাগ মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ডিএনএ পরীক্ষায় পরিবারের সদস্যদের সঙ্গে শতভাগ মিল পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। একজন কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, লাদেনের সঙ্গে তাঁর পরিচয় শনাক্ত করতে মুখাবয়ব শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, পাকিস্তানে অভিযানে থাকা মার্কিন দল লাদেনের পরিচয় নিশ্চিত করেছেন। অভিযানের সময় লাদেন প্রতিরোধ গড়ে তোলেন এবং একপর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চিত করেন যে গতকাল রোববার পাকিস্তানে এক মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন।