লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে ওসামা বিন লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গেছে। লাদেনের এ তিন স্ত্রী অ্যাবোটাবাদে লাদেনের সঙ্গেই বসবাস করতেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা যুক্তরাষ্ট্রের প্রতি তাঁদের বৈরী মনোভাব প্রকাশ করেন।ওই তিনজনের জিজ্ঞাসাবাদের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্রকে বেশ ঝামেলায় পড়তে হয়েছে বলেও জানা গেছে। লাদেনের এ তিন স্ত্রীই বর্তমানে পাকিস্তানের হেফাজতে আছেন। পাকিস্তানি গোয়েন্দাদের উপস্থিতিতে তিনজনকেই আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।উল্লেখ্য, লাদেনের এ তিন স্ত্রীর মধ্যে একজনের পায়ে গুলি লেগেছিল। ২৯ বছর বয়স্কা লাদেনের ওই স্ত্রীর নাম আমাল আহমদ আবদুল ফাত্তাহ। অন্য দুই স্ত্রীর নাম খাইরিয়া সাবার ওরফে উম হামজা ও সিহাম সাবার ওরফে উম খালেদ। লাদেনের পাঁচ স্ত্রীর মধ্যে দুুজন আলাদা হয়ে গেছেন। এই পাঁচ স্ত্রীর কমপক্ষে ২০ জন সন্তান রয়েছে। তাদের মধ্যে ১১ জন ছেলে। গত ২ মে অ্যাবোটাবাদের বাড়িতে তাঁদের এক ছেলে নিহত হয়েছেন। সিএনএন।