লাদেনের বাড়ির ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বাসভবনে ধারণ করা ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। পাকিস্তানের অ্যাবোটাবাদে যে বাড়িতে লাদেনকে হত্যা করা হয়েছে সেখানে অভিযানের সময় মার্কিন বাহিনী ওই ভিডিও উদ্ধার করে। মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী অ্যাবোটাবাদে অভিযানের সময় মোট পাঁচটি ভিডিও উদ্ধার করে। আজ শনিবার রাতে পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। ভিডিওতে দেখা যায়, লাদেন টেলিভিশনে ভিডিও বার্তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে পেন্টাগন লাদেনের ধারণ করা একটি প্রোপাগান্ডা ভিডিও প্রকাশ করেছে।প্রথম ভিডিওতে লাদেনকে সাদা পাগড়ি পরা অবস্থায় দেখা গেছে। ভিডিওতে কোনো অডিও না থাকলেও ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রে প্রতি দেওয়া কোনো বার্তা ছিল বলে দাবি পেন্টাগনের কর্মকর্তাদের।লাদেনের বাসভবন থেকে উদ্ধার করা কম্পিউটার, ডিভিডি, হার্ডডিস্ক ইত্যাদি ভালোভাবে পরীক্ষা করে দেখছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সত্যিই লাদেনকে হত্যা করা হয়েছে কি না এ ব্যাপারে যারা সন্দিহান তাদের আশ্বস্ত করার জন্যই এসব ভিডিও প্রকাশ করা হয়েছে।