লাদেনের মৃত্যুর খবর স্বীকার করল আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর স্বীকার করেছে আল-কায়েদা। লাদেনের মৃত্যুর পাঁচ দিন পর তাঁর নিজ হাতে গড়া সংগঠন আল-কায়েদা তা স্বীকার করল। লাদেনের মৃত্যুর জন্য পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার ইন্টারনেটে পাঠানো আল-কায়েদার এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশিত হয়।ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, লাদেনের একটি অডিও টেপ শিগগিরই প্রকাশ করা হবে। মৃত্যুর এক সপ্তাহ আগে এই অডিও টেপটি রেকর্ড করা হয়। তাঁর মৃত্যুর পর আল-কায়েদা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে না বলেও বিবৃতিতে জানানো হয়।গত সোমবার ভোররাতে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। সকালে টেলিভিশন ভাষণে বিষয়টি বিশ্বকে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রয়টার্স।