লাদেনের শেষ ছবি গোপন রাখবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনকে হত্যার সময় তোলা ছবি ও ভিডিও গোপন রাখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি এ-সংক্রান্ত গোপন ছবি প্রকাশ করবে না। কারণ, এসব ছবি প্রকাশ করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এবং মার্কিনদের ওপর হামলার আশঙ্কা বাড়বে বলে মনে করছেন সে দেশের কর্মকর্তারা। এ কথাই মার্কিন আদালতকে জানিয়েছে ওবামা প্রশাসন। খবর এপির।তথ্য অধিকার আইনে দায়ের করা এক মামলার জবাবে গত সোমবার ওবামা প্রশাসন এ কথা জানিয়েছে আদালতকে। আইন মন্ত্রণালয়ের কৌঁসুলিরা আদালতকে জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সিআইএ এ-সংক্রান্ত ৫২টি ছবি পেয়েছে। এ ছাড়া ওই অভিযানের পুরো ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। একই সঙ্গে তাঁরা এ মামলা খারিজেরও আবেদন করেছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের পক্ষ থেকে এ মামলা করা হয়।