লাদেনের স্ত্রী-সন্তানেরা পাকিস্তানের হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা গতকাল মঙ্গলবার বলেছেন, ওসামা বিন লাদেনের আস্তানা থেকে আটক স্ত্রী-সন্তানসহ আত্মীয়স্বজনকে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, পাকিস্তানের আইনানুযায়ী লাদেনের এক স্ত্রীসহ আট সন্তানকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের যুক্তরাষ্ট্র নয়, খুব সম্ভবত নিজ দেশে ফেরত পাঠানো হবে।অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, আস্তানা থেকে লাদেনের পরিবারের যেসব সদস্যকে আটক করা হয়েছে, তারা নিরাপদে আছে। আহত সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।এদিকে গতকাল সিআইএ বলেছে, পাকিস্তানের কর্মকর্তাদের মাধ্যমে লাদেন আগেভাগেই অভিযানের খবর পেয়ে যেতে পারেন, এমন আশঙ্কা থেকে তারা অভিযান সম্পর্কে ইসলামাবাদকে কিছু জানায়নি। এএফপি, রয়টার্স।