লাল শাড়িতে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতৌদির শেষ নবাব মনসুর আলী খান চলে গেছেন বেশ কিছুদিন হলো। শোকের ছায়া এখনো কাটেনি। এমনকি কারিনা কাপুরও মেনে চলছেন নানা নিয়ম-কানুন। এই যেমন কদিন আগে একটি টিভি চ্যানেল তাঁকে ডেকেছিল এক অনুষ্ঠানে। কারিনাকে অনুষ্ঠান কর্তৃপক্ষ অনুরোধ করেছিল লাল শাড়ি পরে আসতে। কিন্তু সাইফের প্রেমিকা জানিয়ে দিলেন, ‘না, উজ্জ্বল রঙের শাড়ি পরতে পারব না।’ কেন? ‘কারণ, কদিন আগেই সাইফের বাবা মারা গেছেন। এখনো শোক চলছে। এই মুহূর্তে উজ্জ্বল পোশাক পরে টিভি অনুষ্ঠানে মুখ দেখানো অশোভন হবে।’ তাই শেষমেশ সাদা সালোয়ার-কামিজেই অনুষ্ঠানে দেখা গেছে কারিনাকে। টাইমস অব ইন্ডিয়া।