লাল সূর্য খেলাঘরের বিজয় উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় লাল সূর্য খেলাঘর আসর বিজয় উত্সব উদ্যাপন করেছে। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ নওয়াব আলী আব্বাস খান। বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম ও খন্দকার লুত্ফুর রহমান। বক্তব্য দেন জয় সেন দাস, হোসেন মনসুর উদ্দিন, মঈনুর রহমান, আবদুস সালাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সুমন মিত্র। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন মাহি, অভিজিত, শাওন, প্রবাল, পৌষী, বিথি, তিথি, ভ্রমর, রিয়া, পূজা, হিয়া, শ্রেয়া, অথৈ, সঙ্গীতা পাল, কল্লোল, রিমা, তান্নী, প্রিমা প্রমুখ।