লালদীঘিতে ইসলামী আন্দোলন-ওলামা লীগ সমাবেশ করতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ওলামা লীগ আজ শুক্রবার চট্টগ্রাম নগরে লালদীঘি ময়দান এবং এর আশপাশের এলাকায় সমাবেশ করতে পারবে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ জানায়, ছয় দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বাদ জুমা লালদীঘির মাঠে সমাবেশ ডাকে। একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে ওলামা লীগ। এ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই দলের কাউকেই লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।সিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে জানান, লালদীঘিতে কোনো পক্ষকেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।