লালন শাহ সেতুতে মাইক্রোবাস উল্টে নিহত ২, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা পুলিশ ঈশ্বরদীতে আসামি ধরতে যাওয়ার পথে পাকশী লালন শাহ সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ভোড়ামারা থানা পুলিশের এসআই সমরুল ইসলাম ও আনসার সদস্য রফিকুল ইসলাম। সমরুল ইসলামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানায় ও রফিকুল ইসলামের বাড়ি নওগাঁয়। আহতরা হলেন ভোড়ামারা থানার এসআই মাহবুব হোসেন, কনস্টেবল অলিয়ার রহমান, কনস্টেবল কামরুন নাহার রোজি, আনসার সদস্য সোহেল রানা, চালক শামীম। এঁদের মধ্যে সেনাবাহিনী সোহেল রানা ও রফিকুলকে পাবনায় নিয়ে যায়। পাবনা নিয়ে যাওয়ার পথেই রফিকুল ইসলাম মারা যান। বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে ভেড়ামারা থানা পুলিশ ভাড়া করা মাইক্রোবাসে করে আসামি ধরার জন্য ইশ্বাদিতে রওয়ানা হয়। পথে পাকশী লালন শাহ সেতুতে আসার সময় ঈশ্বরদী প্রান্তে এলে সামনের চাকা ফেটে মাইক্রোবাসটি উল্টে যায়। পাকশী টোল প্লাজার পুলিশ ও অন্যন্যা কর্মচারীরা এবং সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় অংশ নেওয়া সদস্যরা তাঁদের উদ্ধার করেন। প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই সমরুল ইসলাম মারা যান। ভেড়ামারার ওসি (তদন্ত) ইকবাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।