লালন শাহ হলে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে আজ মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। শেষ খবর পাওয়া দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।হল সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে হলের ডাইনিং ম্যানেজারের সঙ্গে কথাকাটাকাটির নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয় ও হল কর্মকর্তারা সংঘর্ষ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।