লালনের জীবন নিয়ে ‘বারামখানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’ শীর্ষক নাট্যজন নাট্যোৎসবের পঞ্চম দিনে থিয়েটারের নাটক বারামখানা মঞ্চস্থ হলো গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে। লালন সাঁইয়ের জীবনভিত্তিক উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। এটি থিয়েটারের ৪১তম প্রযোজনা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, রাশেদুল আওয়াল, কাওসার রাজীব, তানজুম আরা, এরশাদ হোসেন, রবিন বসাক প্রমুখ। একই দিন পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের রাজা এবং অন্যান্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে এই নাটকের নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকের দল নাট্যজন আয়োজিত এই উৎসব শুরু হয়েছে ১৪ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। আজ বৃহস্পতিবার উৎসবে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে নাট্যসংগঠন সময়ের নাটক শেষ সংলাপ। জাতীয় পিঠা উৎসব কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী জাতীয় পিঠা উৎসব। শিল্পকলা একাডেমীর মাঠে এই মেলার আয়োজন করছে জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ। উৎসব চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পৌষসংক্রান্তি মহোৎসব গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উপজেলা মহাশ্মশান কালীপূজা উদ্যাপন কমিটি আয়োজিত কালীপূজা ও চার দিনব্যাপী পৌষসংক্রান্তি মহোৎসব শেষ হয়েছে। গোয়ালন্দ উপজেলা মহাশ্মশান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পৃথিবীর লীলাময় জগতের সব বিদেহী আত্মার শান্তি কামনায় গতকাল বুধবার সন্ধ্যায় আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের কালীপূজা ও চার দিনব্যাপী পৌষ-সংক্রান্তি মহোৎসব শেষ হয়। এর আগে গত রোববার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। মহাশ্মশান উদ্যাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র পাল সভাপতিত্ব করেন।