লালপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলায় আজ রোববার সকালে ট্রেনে কাটা পড়ে হানিফ আলী (৪০) নামের এক ব্যক্তি মারা গেছে।আজিমনগর স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে আটটার দিকে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের কাছে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে একজন কাটা পড়ে। তাঁর নাম হানিফ আলী। তিন সন্তানের পিতা হানিফ আলীর বাড়ি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শ্রাবণী (১০), হাসান (৮) ও রাশিদুল (৫) নামে তিন সন্তানের বাবা হানিফ আলীর সঙ্গে তাঁর স্ত্রী রাশিদার ঝগড়া চলছিল। তিনি মানসিক রোগেও ভুগছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পারিবারিক সূত্র দাবি করছে।