লালপুরে ট্রেনের ধাক্কায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আফজাল হোসেন (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল উপজেলার বিলমাড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. অজিত সরকারের ছেলে।আজিমনগর রেলস্টেশন সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে স্কুল ছুটির পর আফজাল বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গোপালপুর রেলগেটের কাছে আফজাল হোসেনকে ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিমনগর রেলস্টেশন মাস্টার এ কে এম নাজমুল হক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা আফজালের লাশ নিয়ে গেছেন।