লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল গণহত্যা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ মে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী সুগার মিল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসকসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক লোককে ব্রাশফায়ারে হত্যা করে লাশগুলো পুকুরে ফেলে দেয়।স্বাধীনতার পর শহীদদের সলিল সমাধির নীরব সাক্ষী গণহত্যা স্থলের পুকুরটির নামকরণ করা হয়েছে ‘শহীদ সাগর’। শহীদদের স্মৃতির উদ্দেশে শহীদ সাগর চত্বরে স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মিত হয়েছে। ২০০০ সাল থেকে দিনটিকে বাংলাদেশের চিনিকলগুলোর শহীদ দিবস হিসেবে দেশের সব কটি চিনিকলের শ্রমিক-কর্মচারীরা পালন করছেন।