লালবাগে আগুনে দেড়শ খুপড়ি ঘর ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় আজ সোমবার রাতে ভয়াবহ আগুনে প্রায় দেড়শ খুপড়ি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে দিয়ে কয়েক জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে এবং সেখানে থাকা খুপরি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুই-আড়াই শ খুপরি ঘরের মধ্যে প্রায় দেড়শ ঘর ভস্মীভূত হয়ে যায়। সেখানে থাকা একটি চিপস প্যাকেজিং কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। ওই এলাকা এখন বিদ্যুৎহীন রয়েছে।