লালবাগে ককটেল বিস্ফোরণে তিন শিশুসহ আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগের শ্মশানঘাটে আবুল খায়েরের বস্তির মাঠে ককটেল বিস্ফোরণে তিন শিশু ও এক নারী আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।আহত শিশুরা হলো শফিকুল (দেড় বছর), ঝুমুর (৬) ও মিতু (১৪)। বিস্ফোরণে আঁখি (৩০) নামের একজন নারী আহত হন। আহত শফিকুল ও মিতুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। মিতু একটি বিস্কুট কারখানায় কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুরা মাঠে খেলছিল। মাঠে একটি কাচের বোতল পড়ে ছিল। সেখান থেকেই হঠাত্ বিস্ফোরণ হয়। দেড় বছরের শিশু শফিকুল হামাগুড়ি দেওয়ার সময় বোমা বিস্ফোরণে আহত হয়।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আলী জানান, লালবাগের বস্তিতে নিম্ন আয়ের লোকজন, রিকশাচালক ও দিনমজুরেরা বাস করেন। সেখানে ককটেলটি কীভাবে এল সে ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।