লালবাগে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগে আজ রোববার সকালে মোহাম্মদ শুভ (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরের পরিবার ও পুলিশের দাবি, পিটুনিতে তার মৃত্যু হয়েছে।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক প্রথম আলোকে বলেন, শুভর বাবা লালু মিরপুরে মাংস বিক্রি করেন। তার মা কামরাঙ্গীরচরে থাকেন। মা-বাবার সঙ্গে তার তেমন সম্পর্ক ছিল না। সে লালবাগের শহীদনগরে থাকত। এ সুবাদে স্থানীয় বখাটেদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে।ওসি আরও বলেন, আজ সকাল সাতটার দিকে শহীদনগরে মামার বাড়ির পাশে শুভ আহত অবস্থায় পড়েছিল। বখাটে যুবকদের একজন তার মামাকে খবর দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুভর শরীরে মারধরের চিহ্ন রয়েছে।শুভর মামা লিটন পুলিশকে বলেন, তাঁর ধারণা, শুভসহ বখাটে যুবকেরা কোনো বাসায় চুরি করতে ঢুকেছিল। এ সময় পিটুনিতে তার মৃত্যু হয়। কিংবা চুরি করার পর মালামাল ভাগাভাগিকে কেন্দ্র করে নিজেদের দলের সদস্যরা তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় শহীদনগরে তাঁর বাসার পাশে ফেলে গেছে।