লালবাগে পলিথিন কারখানার যন্ত্রপাতি ও কাঁচামাল বাজেয়াপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালবাগ থানার পিলখানা পোস্ট অফিসের গলিসংলগ্ন ললিত মোহন দাস লেনে অবস্থিত একটি পলিথিন তৈরির কারখানার কাঁচামাল ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ সোমবার ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিনের নেতৃত্বাধীন একটি দল কারখানাটির কাঁচামাল ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে।এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন প্রথম আলোকে জানান, পলিথিনের ব্যাপারে আইন খুবই দুর্বল। বিদ্যমান আইনে পলিথিন উত্পাদন ও সংরক্ষণকারীর সর্বোচ্চ শাস্তির বিধান মাত্র দশ বছরের কারাদণ্ড। তাই এখন থেকে পলিথিন উত্পাদনকারী কারখানার কাঁচামাল ও যন্ত্রপাতিসহ সবকিছু জব্দ করার সিদ্ধান্ত হয়েছে। এসব মালামাল বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।