লালবাগে প্লাস্টিকের কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত গোলাম মোস্তফা প্রথম আলো ডটকমকে বলেন, আজ রাত পৌনে আটটার দিকে ফায়ার সার্ভিসকে আগুন লাগার ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।