লালবাগে ভবন নির্মাণে পুরাকীর্তি আইন মানার নির্দেশ
লালবাগ কেল্লার পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের ভবন নির্মাণের ক্ষেত্রে পুরাকীর্তি আইনের ১২ ধারা অনুসরণ করে নির্মাণকাজ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া নগর কমিটির নির্দেশনা বা অনুমোদন ছাড়া কোনো ভবন যাতে নির্মাণ করা না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ ছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও উদ্দেশ্য) বিধি-২০০৮-এর বিধান কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ ডিসেম্বর আদালত রিট জারি করেছিলেন। আদালত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ এ রায় ঘোষণা করেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।