লালমনিরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে জয়ফুন বেওয়া নামের (৭৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট পাবনাপাড়া গ্রামে গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হোসেন দেওয়ানীর স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত দুইটার দিকে চন্দনপাট পাবনাপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীনের বাড়িতে আগুন লাগে। চিত্কার শুনে এলাকাবাসী ছুটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় ঘরে থাকা জয়নাল আবেদীনের বৃদ্ধা মা জয়ফুন আগুনে পুরে ঘটনাস্থলেই মারা যান।আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আদিতমারী থানায় আজ সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।