লালমনিরহাটে আরও ৩ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার কিসামত হারাটি গ্রামে আরও তিনজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের শনাক্ত করা হয়েছে।লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান আলী জানান, গত তিন দিনে এ নিয়ে মোট ৭৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, স্বাস্থ্য ক্যাম্প এখানে আরও সাত দিন কাজ করবে।লালমনিরহাট জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হোসেন সরকার প্রথম আলোকে জানান, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি জনস্বার্থে বাতিল করা হয়েছে ।