লালমনিরহাটে কলেজছাত্রীদের উত্ত্যক্ত করায় ছাত্রলীগ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট ডিগ্রি কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় আজ সোমবার ছাত্রলীগের কর্মী রাশিদুর রহমান ওরফে রাশেদকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে।আটক রাশেদ লালমনিরহাটের মাস্টারপাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। সে সাপ্টিবাড়ী কলেজের ডিগ্রি পরীক্ষার্থী ও পৌরসভার চার নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, আজ দুপুরে রাশেদ কলেজ ক্যাম্পাসে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় শিক্ষক ও ছাত্ররা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, আটক উত্ত্যক্তকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।