লালমনিরহাটে ছাত্রদল নেতার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র মেহেদী হাসান ওরফে পরশের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌর এলাকার মোহাম্মদপুর পুঁটিমারিতে একটি ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত মেহেদী হাসান বাংলাবাজার পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোফাখখারুল ইসলাম ওরফে মজনুর ছোট ভাই। মোফাখখারুল ইসলাম জানিয়েছেন, গতকাল বুধবার রাত ১২টার পর থেকেই পরশের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ ছিল না। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রদল ও যুবদল মিছিল বের করে।