লালমনিরহাটে জামায়াতের নেতাসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল বাতেন, জেলা শুরা সদস্য প্রভাষক আতাউর রহমান ও জামায়াত রুকন সাইফুল ইসলামকে আজ শুক্রবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করেছে। জামায়াতের জেলা কর্মপরিষদ শুরার সদস্য ও সাবেক পাটগ্রাম উপজেলা আমিরের কোটতলীর বাসভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পাটগ্রাম থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকার কোটতলীতে জামায়াতের সাবেক আমিরের বাড়িতে গোপন বৈঠক চলাকালে পুলিশ সেখান থেকে তাঁদেরকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে জামায়াতের প্রায় ৪০টি দলীয় বই উদ্ধার করা হয়। পাটগ্রাম থানার পুলিশ জানায়, গোপন সংবাদ ও বিশেষ কিছু তথ্যের ভিত্তিতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।